নিউজটি শেয়ার করুন

লকডাউনে আইনের প্রতি শ্রদ্ধাশীল আমিরাতী ও প্রবাসীদের

আমিরাত প্রতিনিধি:

পৃথিবীর অন্যতম ব্যস্ততম নগরী সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই। ব্যস্ত এ নগরীর প্রতিটি রোড়। যেখানে মিনিটেই চলতো হাজারো গাড়ী।  দিনরাত সমানে ব্যস্ত থাকা না ঘুমানোর এই নগরী করোনা ভাইরাস বিস্তার রোধে কর্মসূচী হিসেবে দুই সপ্তাহের জন্য অর্থাৎ গত ৫ এপ্রিল হতে ২৪ ঘন্টা লক ডাউনে আছে। চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। এ লক ডাউন সফল করতে বা কার্যকর করতে নেই কোন আর্মি বা বিশেষ বাহিনীর বিশেষ টহল। নেই কোন বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি। নেই কোন রেড়িও টিভি বা মিড়িয়ার জোরালো প্রচার! শুধুমাত্র সরকারী ঘোষণা যা আমিরাতের লিডিং নিউজপেপারগুলোর অনলাইন আর প্রিন্ট ভার্সেনে প্রচারিত হয়েছে। আর স্বল্প পরিসরে পুলিশের মাইকিং Stay Home, Stay Safe. সেটাই যথেষ্ট! সব নীরব নিস্তব্ধ। নেই কোন কোলাহল। যে যার ঘরে।

রাজপথগুলো ফাকা, মার্কেটগুলো জনশুন্য! সব শান্ত। কোন হৈচৈ নেই। এখানে দুবাইয়ের নাগরিকরা যেমন আইন মেনে চলেন তেমনিভাবে এখানে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীসহ নানা দেশের প্রবাসীরাও আইনকে শ্রদ্ধা করেন আর মেনে চলেন। শুধুমাত্র এ দুবাইয়ের অধিবাসী বা বাসিন্দারা আইন মেনে চলেন তা নয় বরং সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি শহর বা প্রদেশের অধিবাসীরা এখানকার সকল আইন ও নিয়ম কানুনকে শ্রদ্ধা করেন আর মেনে চলেন।

উল্লেখ্য গত ২৬ মার্চ হতে আমিরাত জুড়ে চলছে রাত ৮টা হতে সকাল ৬ টা পর্যন্ত সীমিত লক ডাউন। উক্ত সময়ে জীবাণুমুক্তকরণ স্প্রে করা হয়। সংযুক্ত আরব আমিরাতে বুধবার ( ৮ এপ্রিল ) করোনায় আক্রান্ত ৩০০ জন, সুস্থ হয়েছেন ৫৩ জন, মৃত হয়েছেন ১ জন। সর্বমোট আক্রান্তের সংখ্যা ২৬৫৯ জন,সুস্হ ২৩৯ জন, মৃত ১২ জন। আক্রান্তের মধ্যে বাংলাদেশী রয়েছেন পঁচিশের বেশী আর মৃত্যু হয়েছে বাংলাদেশী ৩ জনের।