নিউজটি শেয়ার করুন

লকডাউনে নিষিদ্ধ গণপরিবহন: নগর জুড়ে রিকশার রাজত্ব, গলাকাটা ভাড়ায় গণপরিবহন

সিপ্লাস প্রতিবেদক: কঠোর লকডাউনে নিষিদ্ধ গণপরিবহন। তারপরও গলাকাটা ভাড়া নিয়ে চট্টগ্রাম নগরীতে গার্মেন্টস শ্রমিক পরিবহন নামে স্টিকার লাগিয়ে চলছে কয়েকটি গণপরিবহন। তবে পুরো নগর জুড়ে যেন রিকশার রাজত্ব

মঙ্গলবার ( ২৭ এপ্রিল) দুপুর সাড়ে বারটার সময় মুরাদপুরে এমন চিত্র চোখে পড়ে।

বহদ্দারহাট থেকে মুরাদপুরে আসা রকিব,নাজমুল ও সুমন জানান, শহরে রিকশা ছাড়া তেমন কোন গাড়ি নেই! রিকশারই রাজত্ব যেন নগর জুড়ে। বহদ্দারহাট থেকে মুরাদপুর আসতে রিকশা ভাড়া চাই ৪০ টাকা। রোজার মধ্যে এতদুর হেঁটেও আসতে মনে চাই না। দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকার পর ৬ নাম্বার একটি বাস আসছে। সে গাড়িতে উঠতেই বাস হেলপার সবাইকে বলছে উঠানামা ২০ টাকা এবং কোন সিট খালি রাখা যাবে না। কি করব নিরুপায় হয়ে উঠলাম। উঠতে বেশ কষ্ট হল কারণ গাদাগাদি করে দাড়াতে হল কোন সিট খালি নেই। করোনার কোন বালাই আছে বলে মনে হয়নি।

এসময় কথা হয় বাস চালক ও হেলপারের সাথে। তারা জানান, বিভিন্ন জায়গায় টাকা দিয়ে গাড়ি বের করেছি। তার মধ্যেও আতংকে থাকি কখন কোথায় আটকায়। যদি গাড়ি ধরে তাহলে ৫ থেকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে এবং সাথে গাড়িও জব্দ করে রাখবে। কি করব ভা? নিজের কথা বাদও দিলাম কিন্তু পরিবারের মা বাবা, ভা বোন এবং বউ ছেলে মেয়েকে তো খাবার দিতে হবে। এক দিন গাড়ি চালানো বন্ধ থাকলে ঘরে খাবারও থাকে না। তারপরও নিজেদের ঝুকি নিয়ে রাস্তায় দাড়িয়ে থাকা মানুষদের সেবা দেওয়ার জন্য এবং আমরাও দু’/এক টাকা পাওয়ার জন্য সামান্য টাকা বাড়তি নিই। 

মুরাদপুর মোড়ে দাড়িয়ে থাকা রফিক ও সাকিব তারা যাবেন নিউমার্কেটে। এসময় কথা হয় তাদের সাথে তারা জানান, অনেক্ষণ ধরে দাড়িয়ে আছি কোন গাড়ি পাচ্ছি না। কঠোর লকডাউনে অফিস আদালত,ব্যাংক এবং দোকানপাট খুলে দিলেও বন্ধ রেখেছে গণপরিবহন। সরকার গণপরিবহনের বিষয়টি বিবেচনায় রাখলে ভাল হতো।