নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরে ৬ মাদ্রাসা ছাত্রের চুল কেটে দিলেন শিক্ষক

ছাত্রদের মাথার চুল কেটে দিচ্ছেন শিক্ষক
ছবি: সংগৃহীত

ফেনী প্রতিনিধি:  লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হামছাদী কাজির দিঘীর পাড় আলিম মাদরাসার দশম শ্রেণীর ৬ ছাত্রের চুল কেটে দিলেন সিনিয়র শিক্ষক মঞ্জুরুল কবির।

বুধবার(৬ অক্টোবর) ক্লাশ চলাকালীন সময় এ ঘটনা ঘটে। পরে তাঁরা ক্লাশ না করেই মাদরাসা থেকে বেরিয়ে যায়। এতে ছাত্র ও অভিভাকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে এ ঘটনার একটি ভিডিও আজ শুক্রবার(৮ অক্টোবর) সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে।

মাদরাসার দাখিল শ্রেণির শিক্ষার্থী নাজমুল আলম ও ফজলে রাব্বীসহ কয়েকজন জানায়, গত বুধবার তাদের ইংরেজি ক্লাশ চলছিল, এমন সময় হঠাৎ করে সিনিয়র শিক্ষক মঞ্জুরুল কবির স্যার কাঁচি (কেঁচি) দিয়ে আমাদের ৬ ছাত্রের মাথার চুল কেটে দেয়। এ ঘটনার পর আমরা ক্লাশ না করেই শ্রেণীকক্ষ থেকে বের হয়ে যাই। পরে অন্য শিক্ষকদের মধ্যস্থতায় ছাত্ররা তাদের নির্ধারিত ক্লাশ শেষ করে।

নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্র জানায়, ইংরেজি ক্লশের প্রথম ঘণ্টা পড়ার পর হঠাৎ করে মঞ্জুরুল স্যার আমাদের (ক) শাখার ক্লাশে ঢুকে ৬ ছাত্রের চুল কেটে দেয়। কিন্তু (খ) শাখার কোন ছাত্রের চুল উনি কাটেনি। আমি মাথার সব চুল ফেলে দিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মাদ্রাসা যাইনি।এ বিষয়ে একাধিকবার লক্ষ্মীপুর মডেল থানায় কল করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here