নিউজটি শেয়ার করুন

লঘুচাপের আভাস: বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

লঘুচাপের আভাস: বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

সিপ্লাস ডেস্ক: মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ার কারণে বৃষ্টির সম্ভাবনা কম। তবে সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির প্রক্রিয়া শুরু হওয়ায় বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।

আবহাওয়া অফিস এই পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারত হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলের উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে। তবে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল অবস্থায় রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী শনিবার নাগাদ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই সময় গরম কিছুটা বাড়বে।

বর্তমান অবস্থা অনুযায়ী- শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here