পটিয়া প্রতিনিধি: প্রথমবারের মত লটারির মাধ্যমে পটিয়ায় এএস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যক্রম চলে। ষষ্ঠ শ্রেণীতে ভর্তিতে আবেদন করেছে ৭৫২জন। তার মধ্যে ৩শ জনের ফলাফল ঘোষনা করা হয়েছে এবং অপেক্ষামান তালিকায় রয়েছে ৫০জন।
ভর্তি কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরীবিক্ষণ ও মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুদ্দিন মজমুদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরোয়ার হায়দার, শিক্ষানুরাগি সদস্য কাউন্সিলর গোফরান রানা, অভিভাবক সদস্য আলী হোসাইন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ শরীফ আজাদ, ভর্তি কমিটির সমন্বয়কারী এটিএম তোহা, আহবায়ক শাহজাহান আকতার।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরোয়ার হায়দার বলেন- সরকারি নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে ভর্তির কার্যক্রম সম্পন্ন করেছি। তবে অপেক্ষামান রয়েছে ৫০জন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মওলানা আবদুস সোবহান সাহেবের চিন্তা ধারা হচ্ছে এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া। যাতে তারা শিক্ষার সব সুযোগ পান।








