সিপ্লাস ডেস্ক: শাহ আমানত সেতু এলাকায় লবণের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক শহিদুল ইসলাম (৪৪) ও হেলপার আরমান আলী (২২) কে আটক করেছে র্যাব।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টা ২০মিনিটের দিকে এ অভিযান চালানো হয়। এসময় ইয়াবা পরিবহনের ব্যবহৃত লবণ বোঝাই ট্রাকটিও জব্দ করা হয়।
তারা দুজনই কক্সবাজারের বাসিন্দা। তারা দুজনই পেশাদার ইয়াবা ব্যবসায়ী। মুলত পণ্য পরিবহনের আড়ালেই তারা দুজন কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসে বলে জানিয়েছে র্যাব।
র্যাব -৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন এসব বিষয় নিশ্চিত করে বলেন, সকালে শাহ আমানত সেতু এলাকায় র্যাবের একটি টিম টহলে ছিল। কক্সবাজার থেকে আসা লবণ বোঝাই ট্রাকটিকে সন্দেহ হলে আটকানো হয়। একপর্যায়ে তল্লাশি করলে ট্রাকের ভেতর থেকে ৩০ হাজার ইয়াবা পিস উদ্ধার করা হয়। দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।








