Site icon CPLUSBD.COM

লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিপ্লাস প্রতিবেদক: দ্রুতগামী কনটেইনারবাহী লরির ধাক্কায় মোহাম্মদ সুলতান আহমেদ (২৬) প্রকাশ ডালিম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার লালদিয়ার চর এলাকায়।

নিহতের পারবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে ১৪ নম্বর জাপানি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান আহমেদ ডালিম চট্টগ্রামের পতেঙ্গা থানার লালদিয়ার চর এলাকার বজল আহমেদের ছেলে। নিহতের দুই বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সুলতান আহমেদ ডালিমের আত্মীয় (মামা শ্বশুর) ফরিদুল আলম।

তিনি বলেন, বিকেল আনুমানিক ৪টার দিকে লালদিয়ার থেকে বিজয় নগরের দিকে আসার পথে একটি দ্রুতগামী লরি পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় ডালিম। পরে স্থানীয়দের সহযোগিতায় চমেক হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।