নগরীর আকবর শাহ মাজারের সামনে লরির ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে ঘটনা স্থলে এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে বাবা ও মা।
আজ সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাদের পরিচয় জানা যায়নি।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের বাসা আগ্রাবাদ এলাকায়। নতুন বাসা ভাড়ার জন্য তারা আকবর এলাকায় আসলে এ দুর্ঘটনার শিকার হন।








