নিউজটি শেয়ার করুন

লাইসেন্স না থাকায় সীতাকুণ্ডের রাইজিং স্টিলকে ৫ লক্ষ টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি: পরিবেশের লাইসেন্স না থাকায় সীতাকুণ্ডের মেসার্স রাইজিং স্টীল লিমিটেডকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

বুধবার (২৫ নভেম্বর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশের লাইসেন্স না করার অপরাধে মেসার্স রাইজিং স্টীল লিমিটেডকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

তিনি বলেন, উক্ত প্রতিষ্ঠান পরিবেশের লাইসেন্স না করে অপরাধ করেছে। এই অপরাধে এ জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।