নিউজটি শেয়ার করুন

লামায় শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে সৎ পিতা গ্রেফতার

লামায় শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে সৎ পিতা গ্রেফতার

লামা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় ৯ বছরের শিশু কন্যাকে  ধর্ষণের অভিযোগে সৎ বাবা মো. জুনাইদকে (২১) আটক করেছে পুলিশ।

উপজেলার ফাইতং ইউনিয়নের কুইজ্জাখোলা গ্রাম থেকে মঙ্গলবার রাত ২টার দিকে তাকে আটক করা হয়। জুনাইদ কুইজ্জাখোলা গ্রামের বাসিন্দা জামাল হোসেনের ছেলে।

সূত্র জানায়, তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুকে কন্যা ঘরে রেখে গত ১৮ জুলাই সকালে রিলিফের চাল নিতে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদে যায় মা ও নানী। এ সুযোগে কন্যা শিশুটিকে তার সৎ বাবা জুনাইদ প্রকাশ কালু ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে এ ঘটনায় মো. জুনাইদের বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন।

মামলার সূত্র ধরে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা মঙ্গলবার রাত ২টার দিকে ফাইতং ইউনিয়নে অভিযান চালায়। এক পর্যায়ে কুইজ্জাখোলা এলাকা থেকে ধর্ষক জুনাইদকে গ্রেফতার করে পুলিশ।

শিশু কন্যা ধর্ষক জুনাইদকে গ্রেফতারের সত্যতা লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here