বান্দরবানের লামা উপজেলায় বাড়ির পাশ্বে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ মিজানুর রহমান(৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার(০৪ নভেম্বর) সকাল ৯টায় লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ক্যাম্প ঝিরি নামক এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত মিজানুর রহমান একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আব্দুল মতিনের ছেলে।
জানা যায়, সকালে তার বাড়ির পাশের গাছ কাটতে গিয়ে ইলেক্ট্রিক তারের সাথে জড়িয়ে যায় মিজান।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন, আজিজনগর ক্যাম্প ইনচার্জ এস আই মো: কামরুজ্জামান।








