লামায় ট্রাক-মাহিন্দ্র ও মোটর সাইকেলের ত্রিমূখী সংঘর্ষে নিহত ৪

সিপ্লাস প্রতিবেদক: বান্দরবানের লামায় ট্রাক-মাহিন্দ্র ও মোটর সাইকেলের ত্রিমূখী সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এঘটনায় আরো অন্তত ১২ জন আহত হয়েছে। রোববার(১১জুলাই) দুপুরে লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান।