নিউজটি শেয়ার করুন

লামায় ফাঁসিতে ঝুলে বিদ্যুৎ অফিসের কর্মচারির আত্মহত্যা

বান্দরবানের লামা উপজেলায় ফাঁসিতে ঝুলে আলমগীর হোসেন (৩৫) নামের লামা বিদ্যুৎ অফিসের এক কর্মচারী আত্মহত্যা করেছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১ টার সময় লামা পৌরসভার মধুর ঝিরি এলাকায় নিহতের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আলমগীর বগুড়ার জেলার শেরপুর থানার উলিপুর এলাকার আবুল হোসেনের ছেলে এবং লামা বিদ্যুত অফিসের টেকনিশিয়ান।

জানা যায়, দুপুরের দিকে তার ভাড়া বাসায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা বিদ্যুৎ অফিসে খবর দেয়। পরে তার সহকর্মীরা এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

লামা বিদ্যুৎ অফিসের সহকারী আবাসিক প্রকৌশলী সাজ্জাদ সিদ্দিক জানান, “সম্ভবতঃ পারিবাররিক কলহের কারনে আত্মহত্যা করেছে।”

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।