নিউজটি শেয়ার করুন

লামায় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

লামা উপজেলার সরই ইউনিয়নে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করেন ধুইল্লাপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য নারায়ন চক্রবতীর সভাপতিত্বে এবং লামা উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক আবুল কালামা আজাদ এর সঞ্চালনায় ২১ ডিসেম্বর, শনিবার দুপুর ২টা অত্র আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫ নং সরই ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম এবং বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন লামা উপজেলা আওয়ামী লীগের সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক মো: ইদ্রিস কোম্পানী, সরই ইউনিয়ন আওয়ামীলীগর সভাপতি নুরুল আলম, এডভোকেট রাজিব চন্দ্র ধর, জয়নুল আবেদীন মেম্বার, সরই ইউনিয়রন মহিলা আওয়ামী লীগের সভাপতি খালেদা বেগমসহ আরো অনেকে।

অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোঃ ফরিদুল আলম বলেন, “বিদ্যালয়টি খুবই দুর্গম এলাকায় অবস্থিত বিধায় হয়তো কারো নজরে আসছে না। তবে আমরা চেস্টা করছি অত্র বিদ্যালয়টি সরকারীকরন করার জন্য। সার্বক্ষনিক জেলা উপজেলায় আমরা যোগাযোগ করছি যাতে সামনে সরকারী করনের আওতায় বিদ্যালয়টি চলে আসে।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি এডভোকেট রাজীব চন্দ্র ধর বলেন, “প্রাথমিক শিক্ষা হচ্ছে বীজ সরূপ। আর এই ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।” পরিশেষে অত্র বিদ্যলয়ের প্রতিষ্ঠাতা সদস্য বাবু নারায়ন চক্রবর্তী সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।