নিউজটি শেয়ার করুন

লামায় বিষ পানে গৃহবধূর আত্মহত্যা

বান্দরবানের লামা উপজেলায় বিষপান করে এক গৃহবধূ আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি পশ্চিম মুসলিম পাড়ায়। নিহত গৃহবধূর নাম কামরুন্নেছা (৩৬)। তিনি পশ্চিম মুসলিম পাড়ার বাসিন্দা মো. ইসহাকের স্ত্রী বলে জানা গেছে।

জানা যায়, ফার্নিচার বিক্রির টাকা নিয়ে পাশের বাড়ির লোকজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে গত শুক্রবার দিনগত রাতে বিষ পান করেন কামরুন্নেছা। পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। এক পর্যায়ে কামরুন্নেছা চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৭ নভেম্বর) দুপুরে মারা যান। রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহ আলম বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করবে কক্সবাজার পুলিশ।

এদিকে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বলেন, বিষপানে গৃহবধূ কামারুন্নেছার মৃত্যুর খবর পাইনি।