সিপ্লাস প্রতিবেদক: বিয়ের প্রলোভন দিয়ে বাগানে ডেকে নিয়ে এক ত্রিপুরা যুবতীকে (২৫) প্রেমিকসহ আরো ৫জন মিলে গণ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার(৩০আগস্ট) দিনগত রাতে উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্বচাম্বী এলাকার গরুরলোড়াস্থ ক্লিপটন গ্রুপের বাগানের পাশে একটি খামার বাড়িতে এ ঘটনা ঘটে।
শুধু তাই নয়, এ সময় নির্যাতিতার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকাও কৌশলে নিয়ে পালিয়ে যায় ধর্ষক নুরুল হুদা (২৭)।
অভিযুক্ত নুরুল হুদা উপজেলার সরই ইউনিয়নের পুইট্টা পাড়ার বাসিন্দা মৃত ইসহাকের ছেলে।
ধর্ষিতার বাড়ি বান্দরবান সদর উপজেলার মিলনছড়ি ইউনিয়নে বলে জানা গেছে।
এ ঘটনায় নির্যাতিতা যুবতী বাদী হয়ে সোমবার(৩১আগস্ট) সকালে প্রেমিক নুরুল হুদাসহ আরো ৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলা নং- ১৩, তারিখ- ৩১/৮/২০২০ইং।
অভিযোগে জানা যায়, বেশ কয়েকদিন আগে মোবাইলের মাধ্যমে ওই যুবতীর সাথে নুুরুল হুদার পরিচয় হয়। পরিচয়ের পর উভয়ের মধ্যে সৃষ্টি হয় প্রেমের সম্পর্ক। যুবতীকে বিয়ের আশ্বাসও দেয় নুরুল হুদা। এক পর্যায়ে নুরুল হুদার কথামত গত রবিবার বিকালে ওই যুবতী আজিজনগর ইউনিয়নস্থ ক্লিপটন গ্রুপের বাগানের পাশে গেলে ৬ জন মিলে তাকে ধর্ষণ করে। পরে নির্যাতিতার ব্যাগে থাকা নগদ ৩০ হাজার টাকাও নিয়ে যায় নুরুল হুদা।
এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, গণধর্ষণের ঘটনায় নির্যাতীতা বাদি হয়ে থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। দ্রুত অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

