বান্দরবান জেলার লামা থানার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া পাড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী ।
সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শাহিনা আক্তার (২৬) ।
হত্যাকারী স্বামীর নাম জাকির হোসেন ( ২৮) । সে তেলুনিয়া পাড়ার নজির আহম্মদের পুত্র।
স্থানীয়রা জানায়, স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকতো। ভোররাতে ঘটনা হওয়ায় তারা কিছু বুঝতে পারেনি। সকালে জানাজানি হলে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে পুলিশকে খবর দেয়।
আজিজনগর পুলিশ ফাড়িঁর ইনচার্জ মনির হোসেন জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ঘরের ভিতর এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখি এবং ঘাতক স্বামী জাকির হোসেন (২৮) কে গ্রেফতার করি।
আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানী জানান, তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিলো।কয়েকবার আমরা সালিশের মাধ্যম্যে তা মিটমাট করেছিলাম। আজ এই ঘটনা শুনে সত্যিই খুব খারাপ লাগছে। ইতিমধ্যে হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করেছে। সে নিজেও আহত হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, মূলত স্ত্রী শাহিনা আক্তার কে সন্দেহ করতো স্বামী জাকির হোসেন। একই এলাকার মো: হারুনের ছেলের সাথে স্ত্রীর পরকীয়ায় সম্পর্ক আছে সন্দেহের কারণে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকতো। সামাজিকভাবে বেশ কয়েকবার বিচার শালিশ ও হয়েছিলো। এদিকে ঘাতক স্বামী শুধু স্ত্রীকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। ধারালো অস্ত্র নিয়ে সে স্থানীয় মো: হারুনের ছেলে মিজানের বাসায় গিয়ে তাকে খোঁজ করে না পেয়ে তার মুরগীর ফার্মে গিয়ে মিজানকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
এ সময় মিজানের ফার্মের সহকারী সোহাগ বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে ঘাতক জাকির হোসেন।
গুরুতর আহত মিজানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও সোহাগকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, নিহত শাহিনা আক্তার (২৬) কক্সবাজার জেলার চকরিয়া থানার ইত্তর হারবাং রোড পাড়ার মুত মো: ইব্রাহিমের মেয়ে।

