Site icon CPLUSBD.COM

লামায় ৬ সন্তানের জননীকে গলাকেটে হত্যা

লামা উপজেলার লামা সদর ইউনিয়নের চিউনী খাল পাড়ায় গোলাপী বেগম (৪৮) নামে ৬ সন্তানের জননীকে জবাই করে হত্যা করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে কোন এক সময় নিজ বাড়িতে শয়নকক্ষে এ খুনের ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে।

তবে কে বা কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।

গোলাপী বেগম মো. শাহজাহানের ১ম স্ত্রী।

তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে আমার ছোট স্ত্রী জাহানারা বেগমের (৪৫) সাথে ছিলাম। গতরাতেও সেখানে ঘুমিয়েছি। ভোরে বড় ছেলে মো. জসিম আমাকে খবর দিলে আমি দৌঁড়ে আসি। বাড়িতে পাশের ঘরে আমার মা ও অন্যান্য সন্তানরা ঘুমিয়েছিল।

নিহতের বড় ছেলে মো. জসিম বলেন, আমি পাশে আলাদা বাড়িতে স্ত্রী নিয়ে বসবাস করি। সকালে কান্না ও চিৎকারের শব্দ পেয়ে এগিয়ে আসি। কি কারণে আমার মাকে খুন করা হয়েছে আমি জানি না।

সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। খুনের কারণ এখনো জানা যায়নি।

লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, লাশের সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।