নিউজটি শেয়ার করুন

লা লিগায় বাংলাদেশি বংশোদ্ভূত জিদান মিয়া

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: ইউরোপের শীর্ষ লিগগুলোর অন্যতম স্পেনের লা লিগায় খেলার আশা পূরণ হয়েছে জিদান মিয়ার। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে লা লিগায় খেলতে যাচ্ছেন এ ফুটবলার।

ইংল্যান্ডে জন্ম নেয়া ২০ বছর বয়সী জিদান মিয়ার সঙ্গে ইতোমধ্যে চুক্তি করেছে লা লিগার দল রায়ো ভায়েকানো। খবরটি নিশ্চিত করেছে ফুটবল এজেন্সি অ্যান্থেম স্পোর্টস। ইনস্টাগ্রামে জিদানের সঙ্গে চুক্তির বিষয় উল্লেখ করে সংস্থাটি।

ইংলিশ গ্রেট ডেভিড বেকহ্যামের অ্যাকাডেমি থেকে হাতেখড়ি নেয়া এই ফুটবলারকে এবার দেখা যাবে স্পেনের ক্লাব ফুটবলের সর্বোচ্চ লিগে।

চুক্তির আগে দুই মাস ভায়েকানোর ট্রায়ালে ছিলেন জিদান। তবে মূল দলে নাকি ‘বি’ দলের হয়ে  খেলবেন জিদান সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাবা-মা বাংলাদেশি হলেও ২০ বছর বয়সী জিদানের জন্ম ইংল্যান্ডে। ইংলিশ কিংবদন্তি ডেভিড ব্যাকহামের অ্যাকাডেমি থেকে উঠে আসা জিদান ভায়োকানোতে যোগ দেয়ার আগে ইংলিশ ক্লাব ব্রমলি এফসি ও এফসি ডালাসে খেলেছেন। এছাড়া ইংল্যান্ড, ডেনমার্ক, স্পেন, ওয়েলস, থাইল্যান্ড, হংকংয়ের বিভিন্ন যুব দলে খেলেছেন এই তরুণ ফুটবলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here