মিরসরাই প্রতিনিধি: অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লিও ক্লাব অব চিটাগাং হিলভিউর কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন হিলভিউর ২০১৯-২০ সেবাবর্ষের প্রেসিডেন্ট লিও ওমর ফারুক।
উক্ত সংগঠনের উপদেষ্টা লায়ন জিন্নাত কোমর রিতা এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর প্রেসিডেন্ট লায়ন রেজাউল করিম ভূঁইয়া এবং ক্লাবের সাবেক সভাপতি লিও হাশমত ইসলাম, লিও ইয়াছিন আরাফাত, লিও রাশেদুল আলম, লিও নুপুর দাশ, লিও সৌরভ সাহার উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হয়।
এতে লিও শুভ ভোমিক সভাপতি, লিও জুল আসফি উদ্দিন রাকিব চৌধুরী সাধারণ সম্পাদক ও লিও আল মামুন জিসান অর্থ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটি দেশের এই করোনা মহামারীতে দেশের অসহায় মানুষের পাশে থেকে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। সেই সাথে লিও ক্লাব অব চিটাগং হিলভিউকে একটি সফল সেবাবর্ষ উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

