নিউজটি শেয়ার করুন

লিজেন্ড গ্রুপ এর ম্যানেজার আবদুস সালাম’র ইন্তেকাল

সিপ্লাস ডেস্ক: দেশের স্বনামধন্য শিল্প পরিবার লিজেন্ড গ্রুপ এর ম্যানেজার আবদুস সালাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …রাজেউন)।
মরহুম আবদুস সালামের বাড়ি নারায়নগঞ্জ জেলার খালপাড় বন্দর শাহী মসজিদ এলাকায়। তার পিতার নাম : আলমাস বেপারী, মাতার নাম: কামরুন্নেসা।
গত শনিবার(১৭জানুয়ারী) তিনি ৬৫বছর বয়সে মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তান সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার মৃত্যুতে লিজেন্ড পরিবার গভীর শোক প্রকাশ ও তার আত্মার মাগফেরাত কামনা করেছে।