Site icon CPLUSBD.COM

লিটারে ৫ টাকা কমালো পুষ্টি সয়াবিন তেলের দাম

সিপ্লাস প্রতিবেদক: দেশের করোনা পরিস্থিতি ও পবিত্র রমজান উপলক্ষে টিকে গ্রুপের পুষ্টি ব্র্যান্ডের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা কমানো হয়েছে।

প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা সব সময় ভোক্তা সাধারণের সুবিধার কথা চিন্তা করি। এরই অংশ হিসেবে টিকে গ্রুপ করোনা পরিস্থিতি ও পবিত্র রমজান উপলক্ষে পুষ্টি ব্র্যান্ডের সয়াবিন তেলের লিটারপ্রতি পাঁচ টাকা করে দাম কমানো হয়েছে।’