নিউজটি শেয়ার করুন

লেবানন থেকে দেশে ফিরলেন ৭১ বাংলাদেশি

সিপ্লাস ডেস্ক: লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর দেশটিতে আটকে পড়া ৭১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

দেশটিতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারের ত্রাণ সহায়তা পাঠানো বাংলাদেশ বিমানবাহিনীর বিমানে বুধবার (১২ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এসব বাংলাদেশি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ফ্লাইটে ৭৩ জন বাংলাদেশি ফেরার কথা ছিল, ফিরেছেন ৭১ জন।

এর আগে লেবাননের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণে চার বাংলাদেশি নিহত হন। এতে আহত হন বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি।

নিহত চার বাংলাদেশি হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান রনি (২৫) ও মো. রাসেল (২২), মাদারীপুরের মিজানুর রহমান এবং কুমিল্লার রেজাউল।