নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় বিদ্যালয়ের সভাপতির হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিতের অভিযোগ

লোহাগড়া উপজেলার আধুনগর মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে অভিযুক্ত সভাপতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানায় একটি অভিযোগ দায়ের করেন লাঞ্ছিত প্রধান শিক্ষক রূপন কান্তি নাথ। অভিযোগে লাঞ্চিত শিক্ষক জানান স্কুলের সভাপতি সিরাজুল ইসলাম বিদ্যালয়ের স্লিপ রুটিন প্রাক প্রাথমিক ২০১৮-১৯ অর্থবছরের বরাদ্দের হিসাব চাইলে আমি তাকে লিখিত হিসাব প্রদর্শন করি, কিন্তু হিসাবে না বুঝে গরমিল মনে করে সভাপতি।

এতেই সভাপতি ক্ষিপ্ত হয়ে উঠলেন, এক পর্যায়ে তিনি আমাকে গায়ে ধাক্কা কিল-ঘুষি দেন এবং লাঞ্ছিত করে বিদ্যালয় এলাকা ত্যাগ করে সটকে গেলেন।

(১২ ফেব্রুয়ারি) বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্ত্রী-সন্তান, শিক্ষক ও শিক্ষার্থীদের চোখের সামনে এ ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায় লাঞ্ছিত শিক্ষক রুপন কান্তি নাথের স্ত্রী এস্কুলের কর্মরত শিক্ষক, এবং মেয়ে শিক্ষার্থী।

যোগাযোগ করা হলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সিপ্লাসকে বলেন, প্রধান শিক্ষককে সাম্প্রতিক সময়ের কিছু খরচের হিসাব দিতে বললে তিনি পুরনো কতগুলো হিসাব আমার সামনে নিয়ে আসেন। এ নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছে। প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে অনিয়ম করেছেন। ওই অনিয়মগুলো ঢেকে রাখার জন্যই আমার বিরুদ্ধে অভিযোগ আনছেন।

লোহাগাড়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল হক বলেন, প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।