নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জয়দেব জলদাশ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

২১ জুন (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টার দিকে আমিরাবাদ ইউনিয়নের গোলাম নবী হাজীর ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জয়দেব জলদাশ উপজেলার উত্তর আমিরাবাদ এলাকর মুক্তিযোদ্ধা স্বপন জলদাশের পুত্র। তিনি আমিরাবদ পুরান বিওসির এলাকায় ব্যবসা করেন।

নিহতের ছোটভাই বি কে বিচিত্র জলদাশ জানান, বাড়ি থেকে দোকানের উদ্যেশে বের মোটরসাইকেল যোগে বের হয়। কিছুক্ষণ পর দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। সেখান থেকে চট্টগ্রামে হাসপাতালে নেওয়ার পথে মারা যান বড় ভাই জয়দেব জলদাশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে জয়দেব জলদাশ কক্সবাজারগামী একটি ট্রাকেরর পেছনে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় পড়ে যান।

দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছিন আরফাত জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।