লোহাগাড়া আধুনগর মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন কান্তি নাথকে বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলাম কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা শিক্ষক সমিতি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগাড়া উপজেলার সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যানারে এ মানবন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, সভাপতি সিরাজুল ইসলামের সদস্যপদ বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মোহাম্মদ আহমদ হোসেন, নুরুল আমিন, শাহজামাল, আবদুল কদ্দুস, মোজাহিদুল ইমলাম, মো. ফেরদৌস, মো. ইলিয়াছ, শাহেদা করিমুনিচ্ছা, রুপসী দাশ, নাছির আহমদ।
এসময় ২ শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

