লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা জোটপুকুরিয়া শীল পাড়ায় বাড়ি নির্মাণে কাজ করার সময় পাশে থাকা মাটির দেয়াল চাপা পড়ে সাঈয়েদ আহমদ রুবেল (২৬) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
সে চরম্বা বিবিরবিলা জোটপুকুরিয়া এলাকার আবদুল আলমের পুত্র। তিনি ৪ মাস পূর্বে বিয়ে করেছেন।
এ ঘটনায় গুরতর আহত হয়েছে একই এলাকার আবুল হাসেমের পুত্র মহিউদ্দিন (২৪)। তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৬ জানুয়ারী) দুপুর ১টায় উপজেলার চরম্বা এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায় জোটপুকুরিয়া শীল পাড়ায় অনীল শীলের পুত্র সুজন শীল পাকা বাড়ি নির্মাণ করছিলেন। এ সময় নিকটস্থ তার চাচা দুলাল শীলের মাটির ঘরের দেয়াল হঠাৎ ভেঙ্গে পড়ে। এতে দেয়াল চাপায় হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে লোহাগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান লোহাগাড়া থানার সাব ইন্সপেক্টর নুরুন্নবী।








