লোহাগাড়া প্রতিনিধি: চলমান পরিস্থিতিতে করোনা সংক্রমণ রোধে লোহাগাড়া উপজেলার ৬ ইউনিয়নের ৫৩ মসজিদে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, প্রধানমন্ত্রী’র বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো ২০ হাজার মাস্ক বিতরণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
শুক্রবার জুম্মার নামাজের আগে মসজিদে মসজিদে গিয়ে মুসল্লীদের মাঝে এসব মাস্ক বিতরণ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ।
লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন বলেন বৈশ্বিক করোনা মহামারীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে। সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় সরকার দ্বিতীয় ধাপে লকডাউন ঘোষণা করেছে।
এমতাবস্থায় আমাদের লোহাগাড়ার সাধারণ মানুষের সুরক্ষার কথা চিন্তা করে লোহাগাড়ার গর্বের ধন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি,ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দাদার পাঠানো মাস্ক আমরা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপজেলার ৬ ইউনিয়নের ৫৩ মসজিদের ২০ হাজার মুসল্লীদের কাছে পৌঁছে দিয়েছি। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ জনসাধারনকে সচেতন করতে কাজ করে যাচ্ছে।








