নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় অনুমোদনহীন প্যাথলজি সেন্টারে অভিযান

প্যাথলজি'র টেকনিশিয়ান ডাক্তার পরিচয়ে দিতেন চিকিৎসা

লোহাগাড়া প্রতিনিধি: ল্যাব টেকনিশিয়ান মোস্তাক আহমেদ।পরিচালনা করেন লাইসেন্স বিহীন অনুমোদনহীন মজিদিয়া প্যাথলজি নামে ডায়াগনস্টিক সেন্টার। ডাক্তার সেজে করেন রোগীদের চিকিৎসাও।

বুধবার ( ১৮ আগস্ট) দুপুরে লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট রোডের অনুমোদনহীন এ প্যাথলজি সেন্টারে অভিযান পরিচালনা করে বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।

ল্যাব পরিচালনার জন্য কোন ধরণের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্যাথলজি সেন্টারটি বন্ধ করার নির্দেশ দেন।

উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, এলাকার লোকজনের অভিযোগের ভিত্তিতে এই প্যাথলজি সেন্টারে অভিযান চালিয়েছি। অভিযানে ল্যাবের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্যাথলজি সেন্টারটি বন্ধ রাখতে নির্দেশ দিয়েছি৷

তিনি আরো বলেন, ল্যাবের পরিচালক মোস্তাক আহমেদ একজন টেকনেশিয়ান। সে নিজেকে বড় ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের প্রতিনিয়ত চিকিৎসা দিচ্ছেন। তার চিকিৎসা গ্রহণ করে অনেক রোগী ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।

আগামীতে প্যাথলজি সেন্টারটিতে কোন ধরণের কার্যক্রম চালালে সীলগালা করে দেওয়া হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here