নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় অভিযোগের পর ক্ষিপ্ত হয়ে গৃহবধূকে মারধর, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলার এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ এনে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী গৃহবধূর মা।

তাতে ক্ষিপ্ত হয়ে আবারো নির্যাতনের অভিযোগ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নির্যাতিত গৃহবধূ রোকছানা আকতার। সে আমিরাবাদ দর্জি পাড়া ফয়সাল মোহাম্মদ রাসেলের স্ত্রী।

জিডিতে তার তার স্বামী ফয়সাল মোঃ রাসেল,শশুর শাহা আলম, শাশুড়ী খদিজা বেগম,দেবর ফয়েজ মোঃ রাকিক কে বিবাদী করা হয়।

জানাযায়, গত ৮ বছর আগে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া মির্জাখীল ছোট হাতিয়া কালা মিয়া পাড়ার…. মেয়ে রোকছানার সাথে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ দর্জি পাড়ার শাহা আলমের পুত্র ফয়সাল মোঃ রাসেলের সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বর্তমানে তাদের ৭ বছরের একটি মেয়ে রয়েছে।

জিডিতে উল্লেখ করেন বিবাহের পর থেকে বিবাদীরা গৃহবধূ রোকছানা কে শারীরিক এবং মানসিক নির্যাতন করে আসছে।বিবাদী দের অত্যাচারে নির্যাতনে অতিষ্ঠ হয়ে গত (৭ জুলাই) বিবাদীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত গৃহবধূর মা।

তাতে ক্ষিপ্ত হয়ে কয়েক বার মারধর করেন বিবাদীরা। সেই থেকে গৃহবধূ রোকছানা বাবার বাড়ীতে বসবাস করা অবস্থায় বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ,জোরপূর্বক মারধর করিলে মর্মে ভয়ভীতি এবং বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন। এব্যাপারে লোহাগাড়া থানার এস,আই আব্দুল হক জানান রোকছানা নামের এক গৃহবধূ জিডি দায়ের করেছেন, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।