Site icon CPLUSBD.COM

লোহাগাড়ায় আগুনে ৬টি দোকান ভস্মীভূত

লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের খাঁন মোহাম্মদ সিকদার পাড়া স্টেশনে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে।

স্থানীয় অনেকে জানান, ১০ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাত আড়াই টার দিকে এই ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত কিভাবে দোকান মালিক ও স্থানীয় কেউ বলতে পারছেন না। কিছুক্ষণের মধ্যে আগুন দোকানে ছড়িয়ে পড়ে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো সাইফুল ইসলামের মালিকানাধীন ( মুদির দোকান) , নাছির উদ্দিনের মালিকানাধীন ( চা দোকান) , জাহাঙ্গীরের মালিকানাধীন ( মুদির দোকান), জাহাঙ্গীরের মালিকানাধীন (মুরগীর দোকান) মিলনের মালিকানাধীন (লন্ড্রী) মোজ্জাম্মেলের মালিকানাধীন (মুদি দোকান)।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ইউপি সদস্য আবদুস ছবুর সিপ্লাসকে জানান, আগ্নিকান্ডের সূত্রপাত সাইফুলের মুদি দোকান বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন, উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ ব্যাপারে জানতে চাইলে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা ফায়ারম্যান শাকিল সিপ্লাসকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।