নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় করোনা আক্রান্ত হয়ে প্রবাস ফেরত যুবকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় করোনায় আক্রান্ত হয়ে মনির আহমদ (৪০) নামে এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টা’র সময় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই এডভোকেট মোহাম্মদ এহছানুল হক ।

মনির আহমদ উপজেলার সদর ইউনিয়ন মজিদার পাড়ার মৃত শফিক আহমদের কনিষ্ঠ সন্তান।

গত ঈদ উল আযহা’র আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে পরিবার সহ দেশে ফিরেন।

উপসর্গ থাকায় কোরবানের ঈদের পর নমুনা পরীক্ষা করতে দিলে করোনা পজিটিভ আসে তার। পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে চট্টগ্রাম একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ মৃত্যু বরণ করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here