Site icon CPLUSBD.COM

লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধ: ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ার উপজেলার কলাউজানে জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে গত বুধবার দুই ভাইয়ের কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই রফিক ও তার দু ছেলে জাহেদ ও শাহেদ ছোট ভাই শফিকের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় শফিককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হলে। সেখানে শফিকের অবস্থা অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আজ (২৯ মার্চ) রোববার সকালে চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।নিহত মো: শফিকুর রহমান (৩৭) উপজেলার কলাউজানের হাজীর পাড়ার মৃত ইছহাক মিয়ার পুত্র। নিহতের শফিকের স্ত্রী কহিনুর আকতার বলেন, তারা দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বুধবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই রফিক ও তার দুই ছেলে আমার স্বামীর উপর হামলা চালায়।

এ সময় আমি এগিয়ে গেলে হামলাকারীরা আমার মাথায় ও পায়ে লাঠি দিয়ে আঘাত করে। এলাকাবাসীরা আমার স্বামী ও আমাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে শফিকের অবস্থা অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে শফিক মারা যায়।এদিকে ঘটনার পর থেকেই হামলাকারীরা পলাতক রয়েছে বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, বিষয়টি আমরা শুনেছি। এখনো পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।