Site icon CPLUSBD.COM

লোহাগাড়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ গ্রহণ করব” এই শ্লোগান নিয়ে লোহাগাড়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ মার্চ) সকাল ১০টায় লোহাগাড়া উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ। উপজেলা নির্বাচন অফিস সহকারী খলিলুর রহমানের সঞ্চালনায় আলোচনা বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল হক, অনুষ্ঠানে মাস্টার এসকে সামশুল আলম, মাষ্টার মাহাবুব রহমান,নাছির উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীরা র‌্যালি ও আলোচনা উপস্থিত ছিলেন।