লোহাগাড়া উপজেলার নেয়াজরটেক হইতে টংকাবতি ফরেস্ট অফিস কানুরাম বাজার পর্যন্ত সড়ক উন্নয়ন কাজে ঠিকাদার নিবাস দাশ সাগরের ৪কোটি ৩৩ লাখ টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেম এলাকাবাসী।
বুধবার সন্ধ্যায় কলাউজান গাবতলির পুর্বপাশ এলাকায় ৪কোটি ৩৩ লাখ টাকা প্রকল্পে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব মোহাম্মদ আইয়ুবকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ।
এর প্রতিবাদে ২৮ নভেম্বর ( বৃহস্পতিবার)উপজেলার পৃর্ব কলাউজান গাবতলিতে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা।
এসময় তারা ঠিকাদার সাগরের শাস্তির দাবী এবং এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন।
পরে সংবাদিক সন্মেলন করেন স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব মো: আইয়ুব।
সংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্যে মো : আইয়ুব বলেন, কলাউজান নেওয়াজর টেক থেকে ফরেষ্ট অফিস কানুরাজ বাজার পর্যন্ত কানুরাম বাজার ফিডার রোড তথা বোড অফিস হতে গাবতলি পর্যন্ত কাজ পান মেসার্স কাসেম কন্সট্রাকশন। এ প্রতিষ্ঠানের পক্ষে উপ ঠিকাদারের কাজ পান দুর্নীতিবাজ ঠিকাদার নিবাস দাশ সাগর। দুর্নীতিবাজ ঠিকাদার ব্যাপক কারচুপি অনিয়ম ও দুর্নীতি কাজ করে আসছে। ম্যানুয়াল অনুয়ায়ী রাস্তার কাজে ১নং বালু/ইট/কংকর/বিটুমিন এবং সিলেটি পাথর ব্যবহারের নির্দেশ থাকলেও ওই দুর্নীতিবাজ ঠিকাদার সাগর বাবু সম্পুর্ণ ২নং/৩নং বালি মাটি দিয়ে রাস্তার কাজ কারচুপি করে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার স্বপ্ন দেখছে।
ঠিকাদার সাগর বাবুর দুর্নীতি কারচুপির প্রতিবাদ করলে সন্ত্রাসী দিয়ে আমাকে জানে মেরে ফেলার হুমকি এবং চাঁদাবাজী মামলা করার হুমকি দেন।
সংবাদে সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলেন, গত ২৭ নভেম্বর বুধবার বিকেলে চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রকৌশলী রাস্তার কাজের মান তদন্তে আসলে দুর্নীতিবাজ ঠিকাদার ১নং কিছু বিটামিন তাদের সামনে উপস্হাপন করলেও বেশিরভাগ ২নং বিটুমিন স্থানীয় জনৈকলোকের বাড়িতে লুকিয়ে রাখে। এলাকার একজন প্রতিনিধি হিসাবে আমি প্রতিবাদ করলে সাগর বাবু এবং তার ভাড়্করা সন্ত্রাসী গৌতমসহ আরো কয়েকজন মিলে আমার উপর নগ্ন হামলা চালায়।
সংবাদ সম্মেলনে কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল ওয়াহেদ, কলাউজান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবদুল জব্বার,সালাহ উদ্দিন সিকদার, জামাল উদ্দিন সিকদার,মুহাম্মদ জামাল হোসেন, ফরমান উল্লাহ, মমতাজ উদ্দিন,রফিক উদ্দিন,মুহাম্মদ আবদুর রহিম, প্রবীণ শিক্ষাবিদ মৌলানা আবদুস সাত্তার, কলাউজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হক, আলহাজ্ব মাওলানা এমরান হোসেন, আওয়ামীলীগ নেতা আশুতোষ দেব নাথ বক্তব্য রাখেন।
এছাড়াও স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ,উপজেলায় কর্মরত সাংবাদিক গন উপস্হিত ছিলেন।
এব্যাপারে অভিযুক্ত ঠিকাদার নিবাস দাশ সাগরের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হননি। তিনি ও বিষয়ে এড়িয়ে যান।

