লোহাগাড়ায় উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছে ।
২৮ ডিসেম্বর দিবাগত রাত ৩টায় উপজেলার চুনতি জাঙ্গালিয়া সংলগ্ন কবির টিম্বারের ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনাটি ঘটেছে।
নিহত চালকের নাম সিরাজ কক্সবাজারের প্রেমখালী এলাকার মনজুর রহমানের পুত্র।
জানা যায়, চট্টগ্রাম মুখি কাভারভ্যান সাথে কক্সবাজার মুখি কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এসময় ১টি কাভার্ডভ্যান দুমড়ে-মুছড়ে যায় এবং ঘটনাস্থলে চালক সিরাজ প্রাণ হারায়।
দোহাজারী হাইওয়ে ওসি ইয়াছিন আরফাত বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় দূর্ঘটনায় কবলিত দু` কাভারভ্যান তাদের হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।








