নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় দেয়ালচাপায় বাড়ির মালিকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় একটি পুরাতন বাড়ির মাটির দেয়াল ভাঙার সময় চাপা পড়ে মো. নুরুল আমিন (৪০) নামে এক বাড়ির মালিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ মে ) বেলা ১২ টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা বাইতুশরফ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ওই এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র। ও দুই মেয়ে ও এক সন্তানের জনক।
বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম ডি জুনাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত বলেন পুরাতন বাড়ির দেয়াল ভাঙার কাজ করছিলেন নুরুল আমিন। এসময় দেয়ালের একটি অংশ নুরুল আমিন গায়ের ওপর পড়েলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।