নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় ধর্ষকের লাথিতে ধর্ষিতার মৃত সন্তান প্রসব!

লোহাগাড়ায় ধর্ষকের লাথির আঘাতে এক নারীর মৃত সন্তান প্রসবের অভিযোগ পাওয়া গেছে।

গত ৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার আবুল হোনের ছেলে মো: মিজানুর রহমান (২৬) প্রকাশ কালো মিজানের সাথে সাতগরিয়া পাড়া এলাকার ২০ বছর বয়সী এক রিক্সা চালকের মেয়েকে ভাইকে খুন করবে বলে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মিজানকে জানালে তাকে বড়ি খাওয়ান মিজান, কিন্তু সেই বড়িতে কাজ না হয়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অবশেষে তাকে বিবাহের প্রস্তাব দেন। সেই থেকে প্রেমিক মিজান মোবাইল সিম বন্ধ রেখে গাঁ ঢাঁকা দেয়। মেয়েটি যখন নয় মাসের গর্ববতী ঘটনারদিন রাতে প্রেমিক মিজান রশিদার পাড়াস্থ মেয়েটির ভাড়া বাসায় গিয়ে গর্বের সন্তানকে মেরে ফেলার প্রস্তাব দেয়। মেয়েটি রাজি না হলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও দস্তা দস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রেমিক মিজান মেয়েটির পেটে স্ব-জোরে লাথি মারে। এতে ঘটনাস্থলে মেয়েটির গর্বের সন্তান মৃত প্রসব হয়। ঘটনার পরপরই মিজান মৃত প্রসব বাচ্চাটি গোপনে রাতেই দাফন করে পেলে ।এসময় ঘটনার বিষয়ে কাউকে জানাতে বা আইনের আশ্রয় নিলে ও তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় মিজান।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে মেয়েটি মিজানকে আসামী করে লোহাগাড়া থানায় একটি এজেহার দায়ের করেছেন।

লোহাগাড়া থানার ওসি মো: জাকের হোসাইন মাহমুদ বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক। ভিকটিমের মৌখিক জবানবন্দি ও অভিযোগ পেয়েছি। তবে তদন্ত সাপক্ষে আসামী কালো মিজানকে আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে লোহাগাড়া থানাও আরো মামলা রয়েছে বলে জান যায় । মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।