লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর ) সন্ধ্যা ৭টার দিকে লোহাগাড়া সদর ইউনিয়নের দয়ার পাড়া এলাকায় আবুল কালামের ধান খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর ) বিকালে স্থানীয় সেলিমের স্ত্রী ঘাস কাটতে গেলে অজ্ঞাত লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন,ঘটনাস্থল থেকে আনুমানিক ৩০/৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য লাশ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। মৃত ব্যক্তির মাথা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া যায়।








