নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙ্গে শিক্ষার্থীর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলার কলাউজানের রসুলাবাদ পাড়ায় নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙ্গে পড়ে মুহাম্মদ মিনহাজ (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টায় দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত শিশু ওই এলাকার মুহাম্মদ রফিকের পুত্র এবং সে উপজেলার ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি কলাইজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত মিনহাজের বাবা রফিক নতুন সেমি পাকা বাড়ী নির্মাণ করছেন। বাড়ির কাজ প্রায় শেষ পর্যায়ে। নির্মাণাধীন বাড়ির বারান্দার কাজ চলমান। ঘটনার দিন সকালে মিনহাজ বাড়ীর বারান্দার দেয়ালে উপরে উঠলে। হঠাৎ বাড়ীর দেওয়ালের টুকরো নিয়ে মাটিতে সে পড়ে যায়। পুণরায় বাড়ীর দেওয়ালের আরেকটি টুকরো তার শরীরে উপরে পড়ে যায়। তাৎক্ষণিক স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।