Site icon CPLUSBD.COM

লোহাগাড়ায় পাওয়ার টিলারের ধাক্কায় মুসল্লীর মৃত্যু

লোহাগাড়ায় পাওয়ার টিলারের ধাক্কায় মুসল্লীর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার সময় পাওয়ার টিলারের ধাক্কায় আবদুল্লাহ (৫২) নামের এক মুসল্লী নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরবাদ কিল্লার আন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ ওই এলাকার মৃত সাবের হোসেনের পুত্র। চট্টগ্রামের টেরী বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন তিনি।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম ইউনুস বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে আসার পথে পিছন থেকে দ্রুত গতির একটি পাওয়ার টিলার তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সদরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ ফারুক উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।