লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে তাহির আক্তার(৪) নামের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
নিহত তাহির আক্তার (৪) উপজেলার কলাউজান বাংলাবাজার খলিল সিকদার পাড়া এলাকার প্রবাসী আবু তৈয়বের কন্যা।
রবিবার (২৪ সেপ্টেম্বর)রাত ৭টায় ঘটনাটি ঘটে। জানাযায় ঘটনারদিন দুপুর আড়াইটা থেকে শিশুটিকে খুজে পাওয়া না গেলে, সম্ভাব্যস্থানে অনেক খোঁজাখুজি করা হয়।
শিশুটির সন্ধান দিতে মাইকিংও করা হয়েছে বলে জানান স্থানীয়রা।
কোথাও খুঁজে না পাওয়ায় রাতে বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জাল টেনে সন্ধান করলে শিশুটির মৃত দেহ পাওয়া যায়।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








