নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় পুলিশের মাস্ক বিতরণ

লোহাগাড়া প্রতিনিধি: সারাদেশের মতো কোভিড -১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় লোহাগাড়ায়ও মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক কার্যক্রম শুরু করা হয়েছে।

মাস্ক পরার অভ্যাস করোনা মুক্ত বাংলাদেশ এ শ্লোগান নিয়ে রবিবার ( ২১ মার্চ) লোহাগাড়া থানা, ট্রাফিক বিভাগ ও বিট পুলিশের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু বলেন, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণ, মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক মাইকিং করা হয়েছে ।

সাতকানিয়া-লোহাগাড়ায় করোনা প্রতিরোধে এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ পুলিশ পরিদর্শক স্নেহহাংশু বিকাশ সরকার লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মুুহাম্মদ আবদু্ল খালেক উপস্থিত ছিলেন।