নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় প্রজেক্টে বিষ প্রয়োগ, মরে গেছে ৮ লাখ টাকার মাছ

লোহাগাড়ায় প্রজেক্টে বিষ প্রয়োগ

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের একটি মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে প্রায় ৮ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

শুক্রবার ( ২৩ জুলাই ) গভীর রাতে ইউনিয়নের জি এম সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক আবদুল মতলব সিকদার মহানগর জানান, পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। আজ শনিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে এসে দেখি বিপুল পরিমাণ রুই, কাতলা, তেলাপিয়া মাছ মরে পানির উপর ভেসে উঠেছে। এতে আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পুটিবিলা ইউনিয়নের চেয়ারম্যান হাজী ইউনুস কে বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি ক্ষতিগ্রস্ত পুকুর মালিককে আইনগত পদক্ষেপ নিতে থানায় যেতে বলেছি।

অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু।