নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় বজ্রপাতে শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলায় বজ্রপাতে মোঃ এরশাদ হোসেন (১০) নামে হাফেজের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আমতলী দানেশ সিকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত এরশাদ একই এলাকার আজিজুর রহমানের ছেলে। সে এক হাফেজ খানা থেকে সদ্য হাফেজ হয়েছেন।

স্থানীয় সাইফুল ইসলাম জানান, বিল থেকে গরু নিয়ে আসার সময় বৃষ্টি শুরু হয়। তখন তার উপর ব্রজপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলম মেম্বার উপজেলার একটি বেসরকারি হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকের হোসেন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। আমাকে এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।