নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় বন্য হাতির আক্রমণে প্রহরী নিহত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানে গভীর রাতে বন্য হাতির আক্রমণে মো. শাহাব উদ্দিন(৫৫) নামে এক প্রহরী নিহত হয়েছেন।

মঙ্গলবার এ ঘটনা ঘটে। বিষয়টি লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল ইসলাম সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার রাত ২ টার দিকে কলাউজান ইউনিয়নের উক্ত এলাকায় হানা দেয় বন্যহাতির দল। এ সময় ব্রিজের পাহারাদার মো. শাহাব উদ্দিন হাতি তাড়ানোর চেষ্টা করলে হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে নিহত হন।

এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ সাংবাদিকদের জানান, বুধবার সকালে হাতির আক্রমণে এক পাহারাদারের মৃত্যুর খবর পেয়ে থানার একটি পুলিশি টিম পাঠানো হয়।

উল্লেখ্য, লোহাগাড়ায় লোকালয়ে ঘনঘন বন্য হাতির দল তাণ্ডব চালাচ্ছে। গত ৭ ডিসেম্বর রাতে চরম্বার লোকালয়ে ঢুকে হাতির আক্রমণে মো. নুরুল আলম নামে এক কৃষক নিহত হয়।