সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে বাঁশভর্তি ১১টি কাভার্ডভ্যান জব্দ করেছে পদুয়া বনবিভাগ।
রোববার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ স্টেশন ও বার আউলিয়া কলেজ গেইট সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পৃথক অভিযানে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মুহাম্মদ সফিকুল ইসলামের নির্দশনায় পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে বাঁশভর্তি ১১টি কাভারর্ভ্যান জব্দ করা হয়।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে কাভার্ডভ্যান যোগে বাঁশগুলো নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে বাঁশভর্তি ১১টি কাভার্ডভ্যান জব্দ করি।
এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান। বর্তমানে বাঁশ ও কাভার্ডভ্যান গুলো বনবিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

