লোহাগাড়ার মোটরসাইকেল নিয়ে সড়ক দূর্ঘটনায় আহতের পর ১০ দিন পর মৃত্যুবরণ করেছেন।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহত যুবক মুবিনুল হক মান্না (৩০) লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম পদুয়া মালিপাড়ার মোঃ ইলিয়াছের পুত্র ও ২ মাস বয়সী এক কন্যাসন্তানের জনক। তিনি কোরআনে হাফেজ।
জানাযায়, গত ২৯ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার ছদাহা শিশুতলা এলাকায় মালবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। পরে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে গুরতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গত ৭ ডিসেম্বর শনিবার রাতে অপারেশন করে তার দু’পা কেটে ফেলা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মুবিনুল হক মান্নার মৃত্যুতে তার স্বজন ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে।
এ রিপোর্ট লেখার সময় নিহতের লাশ নিয়ে ঢাকা থেকে লোহাগাড়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে জানা গেছে।

