লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী সৌদিয়া বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন।
বৃহস্পতিবার(৩০ জুলাই) সকাল ৭টা ৪০ মিনিটের সময় চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে উপজেলার বার আউলিয়া ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজন চন্দনাইশ উপজেলার কাঞ্চনার ইউনিয়নের বাদমতলা এলকার বসিন্দা শওকত ( ২৪) । অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদিয়া বাসটি ওভারটেকিং করতে গিয়ে সিমেন্ট ভর্তি ট্রাকের সাথে সংঘর্ষ হলে সৌদিয়া বাসটি পরিবহনের বাসটি মহাসড়কে উল্টে যায় ।
দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছির আরফাত জানান, যাত্রীবাহী সৌদিয়া বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী ডায়মন্ড সিমেন্ট বোঝাই করা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়ে চালকদের পরিচয় নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

