লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহন ও কংক্রিট বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন মহিলা যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি ) সকাল ৮ টার দিকে উপজেলার চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নিহতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া পুর্ব বেওলা সিকদার পাড়ার মোঃ লোকমানের স্ত্রী রিনা আকতার (১৮) ও কক্সবাজারের রামু পুর্ব জোয়ারিয়ানালা এলাকার আলতাফ আহমদের কন্যা এনজিও কর্মী ছেনু আরা বেগম (২৯)।
এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তবে তাৎক্ষনিক তার নাম-ঠিকানা পাওয়া যায়নি।
জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী মারসা পরিবহন(যাহার গাড়ি নং চট্টমেট্রো-ব-১১-১১৮০) সাথে কক্সবাজার অভিমূখী কংকর বোঝাইকৃত ট্রাক(যাহার নং ঢাকামেট্রো-ট-১৩-৬৭৩০) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা হয়।
এতে মারসা পরিবহনের যাত্রী ২জন মহিলা ঘটনাস্থলে নিহত হয় এবং একজন আহত হয়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব এই তথ্য নিশ্চিত করে বলেন দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন মহিলা মারা গেছেন। গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।








